ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ নারীসহ আহত ২০

বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ নারীসহ আহত ২০


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৬ জুন) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী জামে মসজিদের পাশে সিলেটগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ-১৪-১৪২৬) এর সাথে বিপরীতগামী যাত্রীবাহী যমুনা ডিলাক্স বাসের (মেট্রো ব-১২-০৬৬০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকাগামী যমুনা ডিলাক্স বাসটি মহাসড়কের পাশে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাস,কাভার্ড ভ্যান, চালক ও তার সহযোগি এবং যাত্রীসহ সহ অজ্ঞাত অন্তত ২০ জন আহত হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার জন্য প্রেরন করেন। তবে কারন নাম ঠিকানা তারা জানাতে পারেনি।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং কভার্ড ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০৭:৪৩   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ