ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪ জন

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪ জন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪ জন

বরগুনা:  ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সাফওয়ান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দুটি এনজিওর পক্ষ থেকে সোমবার সকালে ১২শ’ ব্যাগ (১০০০মি.গ্রা.) আইভি স্যালাইন সিভিল সার্জনের নিকট হস্তান্তার করা হয়েছে।
সাফওয়ানের বাবা আবদুল্লাহ আল মামুন বরগুনার লাকুরতলা এলাকার বাসিন্ধা। তিনি মির্জাগঞ্জের কৃষি কর্মকর্তা। সাফওয়ানের মা সাজিয়া আফরিন বরগুনার নার্সিং ইনস্টিটিউটের একজন ইন্সট্রাক্টর। গত ৪ দিন আগে সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রবিবার তাকে ঢাকা নেয়া হয়। ওই দিন সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের ভিতরেই সাফওয়ানের মৃত্যু ঘটে। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকা জানিয়েছেন, বরগুনা হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকী ১০ জন বরগুনা থেকে রেফার করার পরে বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার পর তা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠনগুলো এগিয়ে আসছে। এর মধ্যে এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও জাগোনারী নামে দুটো এনজিও সোমবার সকালে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহর নিকট ১হাজার ২শ’ ব্যাগ (১০০০মি.গ্রা.) আইভি স্যলাইন প্রদান করেছে।
নএনএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা জানান, স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও জাগোনারী ডেঙ্গু আইট ব্রেক ইন বরগুনা নামে ৪৫ দিন মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে বরগুনা হাসপাতালে ৪ হাজার আইভি স্যালাইন প্রদান, বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য চাহিদা অনুযায়ী কিট, ওষুধ,দরিদ্র রোগীদের অর্থিক সহযোগিদতা প্রদান, হাসপাতালে অস্থায়ী শয্যা, আগত রোগীদের ও গ্রামের দরিদ্র পরিবারের মাঝে মশারি প্রদান, হাসপাতাল, পৌর শহর ও গ্রামে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৯০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ২১৪ জন। তিনি আরো বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য এনএসএস ও জাগোনারী নামে দুটি এনজিও এগিয়ে এসছে। তারা সোমবার সকালে বিনামূল্যে ১২শ ব্যাগ আইভি স্যালাইন প্রদান করেছে। আরো ২৮শ’ ব্যাগ স্যালাইন তারা প্রদান করবে বলে জানিয়েছে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:৫৭   ২৬৮ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ