ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মোবাইলে গেমস খেলছিলো শিশু কন্যা, ফ্যানে ঝুলে ছিলো মায়ের মরদেহ

মোবাইলে গেমস খেলছিলো শিশু কন্যা, ফ্যানে ঝুলে ছিলো মায়ের মরদেহ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


মোবাইলে গেমস খেলছিলো শিশু কন্যা, ফ্যানে ঝুলে ছিলো মায়ের মরদেহ

মানিকগঞ্জ: সিংগাইরে পরকীয়ার জেরে শিশু কন্যা (৪)কে মোবাইলফোনে গেম খেলতে দিয়ে শিলা আক্তার(২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
রবিবার দুপুরে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাংশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার ওই এলাকার দুবাই প্রবাসী মো.রিয়াজুল ইসলামের স্ত্রী ও ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুংগুর গ্রামের মৃত সুলতান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়,গৃহবধূ শিলা সকালে সাংসারিক কাজ কর্ম শেষ করে ফাঁকা বাসার এক কক্ষে ৪ বছরের কন্যা সন্তানের হাতে মোবাইল ফোনে গেম খেলতে দেয়। এরপরে তিনি নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে শাড়ি কাপড় পেঁছিয়ে গলায় ফাঁস নেয়। শিশু কন্যা মোবাইলে গেম খেলতে খেলতে চার্জ শেষ হলে মা’কে না পেয়ে কান্না করতে থাকে। প্রতিবেশীরা টের পেয়ে শিশু কন্যার সহযোগিতায় বিল্ডিংয়ের প্রথম ফটক খুলে ভিতরে প্রবেশ করে তার শয়ন কক্ষের দরজা বন্ধ পায়।

এ সময় প্রতিবেশীরা লোহার দরজা কেটে রুমে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি মূহুর্তে ছড়িয়ে পরলে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বিকেলে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শামছুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১১:২৯   ১৬৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ