ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বরগুনা:  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার স্কুল কংগ্রেস ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ব্যাংক, ইফাদ ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় আমতলী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ কংগ্রেস আয়োজন করে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, পার্টনার প্রকল্প বরিশাল এর সিনিয়র মনিটরিং অফিসার মোসা. ফাহিমা হক। স্বাগত বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম , কৃষক মো. এনামুল হক, মো. সুলতান মৃধা, মিরাজ হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্ততা মো. জিয়াউর রহমান। কংগ্রেসে ২১ ক্লাবের শতাধিক কৃষক অংশগ্রহন করেন।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খোরপোষ কৃষিকে বানিজ্যক কৃষিতে রুপান্তর করার জন্য বৃহৎ একটি উদ্যোগ। আশা করি এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৪   ২১০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ