ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে: আবু হানিফ

সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে: আবু হানিফ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে: আবু হানিফ

পটুয়াখালী: গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ‌ও সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ ভাটারা থানা। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় শাহজাদ পুর কনফিডেন্স শপিংমলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এখন যদি কেউ মনে করে, আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না।

নতুন বাংলাদেশে কোনো পেশী শক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দেবে ভালো মানুষেরা। চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায় তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার পতন ঘটায়নি আমাদের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে।স্বাধীনতার ৫৩ বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে। রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, এখন সবকিছু সংস্কার করে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। দেশকে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়নি। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগকে কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে। বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম সেই হিসেবে তারা আমাদের মিত্র।

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরকে অবরুদ্ধ করে রাখা এবং দশমিনা গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ইন্ধন রয়েছে। বিএনপির এমন আচরণে জনগণ বিএনপি সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে।
দলের সহ সভাপতি আরিফুর রহমান বলেন, পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করে। তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুরকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কার দাবি জানান তিনি।
গণঅধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাড্ডা থানার সাধারণ বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরা সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫২   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ