ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » গাছ থেকে অজগর উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত

গাছ থেকে অজগর উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


গাছ থেকে অজগর উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত

খুলনা: কয়রা উপজেলার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশে একটি গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ১১ থেকে ১২ কেজি এবং দৈর্ঘ্য ১০ ফুটের বেশি। পরে সেটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গাছে সাপটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনকে জানালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (শাহেদ) বলেন, “পুলিশ ফাঁড়ির ইনচার্জ সকালে আমাকে ফোন করলে আমি বনকর্মী, বিটিআরসি ও সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে আমরা তা সুন্দরবনের গভীরে অবমুক্ত করি।”

তিনি আরও বলেন, অজগরটি মানুষের কোনো ক্ষতি করেনি। তবে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কের সৃষ্টি হতে পারে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

সাপটি উদ্ধারের সময় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়। তবে বন বিভাগের দ্রুত পদক্ষেপে প্রাণীটি নিরাপদেই তার স্বাভাবিক আবাসে ফিরে যেতে পেরেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫১:১০   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ