ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সেপটিক ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সেপটিক ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


সেপটিক ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় নিখোঁজ নবম শ্রেণির ছাত্র রায়হান (১৭)-এর লাশ অবশেষে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে (১৫ জুন) ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড়ে একটি বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রেমঘটিত কারণে রায়হানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৩ জুন রাত ১১টা থেকে রায়হান নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১৫ জুন তার ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন,যার নম্বর ৫৯৫।

জানা গেছে,পার্শ্ববর্তী বাড়ির শেখ ফরিদের মেয়ে এবং রায়হানের সহপাঠিনীর সাথে রায়হানের প্রেমের সম্পর্ক ছিল।চলতি বছরের ১৫ জানুয়ারি এই প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবা শেখ ফরিদ (ফালান),হাতেম আলীর ছেলে মুঞ্জু এবং মেয়ের ভাই সাগর রায়হানকে আটক করে মারধর করে।

সে সময় রায়হানকে হুমকি দেওয়া হয়েছিল যে, মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ‘জীবনের জন্য শেষ করে দেওয়া হবে’।এই মারধরের ঘটনায় রায়হানের মা জোছনা খাতুন জানুয়ারিতেই ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

এদিকে,রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।এ ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলপুর থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেয়ের বাবা শেখ ফরিদ ও মেয়ের ভাই সাগরের ঘরে তালা ঝুলিয়ে পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা এবং প্রেমঘটিত বিরোধের জেরেই রায়হানকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৪   ২২৩ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ