ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধণ

দুমকিতে উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫


দুমকিতে উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধণ

পটুয়াখালী: “স্কাউটিং করবো, মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে শুরু হয়েছে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫। রবিবার(২২জুন) সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এবং উপজেলা স্কাউটস এর উদ্যোগে চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি সুনীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মোঃ ইকবাল হাসান, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, উপজেলা ইউআরসি’র প্রশিক্ষক মোঃ জাকির হোসেন‌। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার মোঃ নুরুল ইসলাম।

উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন কাব সদস্য ও ৪০ জন ইউনিট লিডার পাঁচ দিন ব্যাপী উক্ত কাব কাম্পুরীতে অংশ গ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩৩   ২১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ