ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশে শব্দদূষণ বিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে শব্দদূষণ বিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা




চন্দনাইশে শব্দদূষণ বিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: চন্দনাইশে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা ও ৮ টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ জুন) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

শব্দদূষণ রোধে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাসকে ৬ হাজার টাকা জরিমানা ও ৮ টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবেল। এর চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আর হাইড্রোলিক হর্ণ ১০০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। শব্দদূষণের ক্ষেত্রে অনেকাংশে দায়ী হাইড্রোলিক হর্ণ। হাইড্রোলিক হর্ণের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেটা সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে।”

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, চন্দনাইশ উপজেলার স্যানিটারী ইনসেপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা দেন চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক মনসুর এর নেতৃত্বে একদল পুলিশ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০১:৪৯   ২৮১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ