ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মাদকের বিস্তার রোধ ও ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন

লালমোহনে মাদকের বিস্তার রোধ ও ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


লালমোহনে মাদকের বিস্তার রোধ ও ব্যবসায়ী বিরুদ্ধে মানববন্ধন

ভোলা: লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজনের নেতৃত্বে প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।

এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৮:০০   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ