ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


নীলফামারীতে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

রংপুর: নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সংবাদ সম্মেলনে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক আক্তার খোসেন এ তথ্য প্রকাশ করেন।

এসময় জানা যায়, গত ২২জুন শরীয়তপুর জেলার ডামুড্যার বাসিন্দা নয়ন অনলাইন ভিসার প্রলোভনে পড়ে ১৯ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণার শিকার হন। ভুক্তভোগী এ ঘটনায় নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করা হয়।
তদন্তে নিশ্চিত হওয়া যায় এটি একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের কাজ। পরে কিশোরগঞ্জ থানার মুসরুত এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কহিনুরের দুই ছেলে রুজু ও রাজু, মনোয়ার হোসেনের ছেলে শাকিল, মৃত মুকুল হোসেনের ছেলে আল-আমিন। তারা উভয়ে কিশোরগঞ্জ উপজেলার মুসরত এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইন ভিসা ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথাও স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বিদেশগমন সংক্রান্ত যেকোনো বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কারো কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনো কার্যক্রম নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:৫১   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ