ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু করলো জামায়াত ইসলামী

দোহারে খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু করলো জামায়াত ইসলামী


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


দোহারে খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু করলো জামায়াত ইসলামী

ঢাকা: দোহার উপজেলার জয়পাড়া খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির। জানা যায়, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও অবাধ পানি প্রবাহ নিশ্চিতকরন এবং খালের জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির দোহার শাখা এই কার্যক্রম হাতে নিয়েছে।
সোমবার সকালে (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলামের উদ্যোগ উপজেলার জয়পাড়া খাল কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামের ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসেন, দোহার থানা নায়েব আমীর মাওলানা দলিলুর রহমান, দোহার থানার সেক্রেটারি নুরে আলম ঝিলু, পৌর আমীর মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, দোহার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুকসহ জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জয়পাড়া খালের অধিকাংশ অংশই কচুরিপানায় আচ্ছাদিত। একসময় এই খাল ঘিরেই গড়ে উঠেছিল দেবীনগর হাট-বাজার। হাটে যাতায়াতের মূল পথ ছিল এই খাল। বর্তমানে কচুরিপানায় ভরাট হওয়ায় খালটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অপরদিকে কচুরিপানা ও বাজার এলাকার সমস্ত বর্জ্য জমে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে নৌযান চলাচলসহ স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পৌরসভা ও আশপাশের এলাকায় মশার উপদ্রব বেড়েছে এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা।
জয়পাড়ার স্থানীয় বাসিন্দারা জামায়াত-শিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জয়পাড়া খালের কচুরিপানার ভোগান্তিতে ছিলাম। সন্ধ্যার পর দোকানে বসে থাকাও যেত না মশার উপদ্রবে। আজ জামায়াতের এই কার্যক্রমে আমরা উপকৃত হচ্ছি।
পৌর আমীর মো. সাখাওয়াত হোসেন বলেন, “খালটি উন্মুক্ত থাকলেও কচুরিপানার কারণে কার্যত এটি মৃত। এতে শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনৈতিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। সেই দিক বিবেচনা করে আমরা এই সামাজিক উদ্যোগ নিয়েছি।”
এ সময় কুসসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী বলেন, “জনগণের সকল সমস্যা সমাধানে দোহার জামায়াত সবসময় পাশে আছে। এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩০:১০   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ