ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফরিদপুর: সালথা উপজেলাধীন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জুন) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি। কিন্তু তোমাদের ভবিষ্যত রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে। তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আমাদের এই কলেজের সুনাম অর্জন করবে। বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি।

তারিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ইংরেজি মো. মারুফ হোসাইন, প্রভাষক সাবেরা সুলতানা মেহেদী হাসান, বিভাগদী রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪১   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ