ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে খোলা আকাশের নিচে খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার

কাউখালীতে খোলা আকাশের নিচে খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


কাউখালীতে খোলা আকাশের নিচে খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার


কাউখালী: একটি অসহায় পরিবারের বসত ঘর না থাকায় খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে মানবেতর জীবনযাপন করার সংবাদ সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে ঐ বাড়িতে দেখতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছে এমন তথ্য পেয়ে টিন দিয়ে ঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি। জানা যায় , উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আমরাজুরি গ্রামের মরহুম সোহরাব বেপারীর ছেলে রিপন বেপারী বাবা মায়ের মৃত্যুর পর বাবার রেখে যাওয়া জড়াজীর্ণ ছোট্ট বসত ঘরে স্ত্রী ও দুই কন্যা নিয়ে জীবন যাপন করতেন। কিন্তু বিধি বাম গত বছর ঘূর্ণিঝড় রেমালে তার বসত ঘরটি উড়িয়ে নিয়ে যায়।বসবাসের শেষ সম্বল ঘরটি হারিয়ে অসহায় হয়ে পড়েন রিপন ব্যাপারী। দিনমজুর রিপন যখন যেখানে যে কাজ পান সেই কাজ করেই জীবন যাপন ও সংসার পরিচালনা করেন । এত কষ্টের মাঝেও দুটি মেয়েকে বিবাহ দিয়েছেন। বর্তমানে বসবাসের কোন স্থান না পেয়ে বাঁশের খুটি ও সুপারি গাছ দিয়ে পলিথিন ঝুলিয়ে কোন রকম রোদ বৃষ্টির মানবতার জীবন যাপন করছেন। আশপাশে তার পাশে দাঁড়ানোর মত কেউ না থাকায় দীর্ঘদিন যাবত এভাবেই কষ্টের দিন পার করছে এই পরিবারটি। স্থানীয় শিক্ষক আবু হানিফ জানান রিপন ব্যাপারীর ঘরবাড়ি তৈরি করার মত কোন অর্থ সম্পদ নাই যে কারণে এত কষ্টে দিন যাপন করতে হয়। সামান্য ঝড় বৃষ্টি এলে তখন নিরুপায় হয় ঝড় বৃষ্টির মাঝে জীবনযাপন করতে হয়। রাতদিন স্বামী স্ত্রী এইভাবে সময় পার করেন।

এই সংবাদ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে চলে যান রিপনের বাড়িতে। সবকিছু দেখে তিনি টিন ও টাকা দিয়ে ঘর করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আমরাজুরি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৪৮   ১৬৯ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ