ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েছে ১৪৭ দল

নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েছে ১৪৭ দল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫


নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েছে ১৪৭ দল

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে ১৪৭টি রাজনৈতিক দল। রোববার নতুন রাজনৈতিক দলের আবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আবেদন জমা দিয়েছে দলগুলো। সোমবার ইসির জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে। আবেদনকারী রাজনৈতিক দলের তালিকাও প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, প্রথম দফায় আবেদনের সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছিল। বর্ধিত সময়সীমা ২২ শে জুন পর্যন্ত আরও ৮২টি দল আবেদন জমা দেয়। এ নিয়ে মোট আবেদনকারী দলের সংখ্যা দাঁড়ায়১৪৭টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয়েছে রোববার।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ইসিতে যারা আবেদন করেছে: রোববার শেষ দিনে নতুন দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অর্ধশতাধিক দল নিবন্ধনের আবেদন করেছে। এছাড়া আবেদনকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, নতুন ধারা বাংলাদেশ (এনডিবি), বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি), ‎ গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি; বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্ট, ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, বাংলাদেশ গণবিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ), বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায়বিচার পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ জনজোট পার্টি বাজপা) ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৮   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ