ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে র‍্যাবের হাতে ধর্ষন মামলার আসামী আটক

পটুয়াখালীতে র‍্যাবের হাতে ধর্ষন মামলার আসামী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


পটুয়াখালীতে র্যাবের হাতে ধর্ষন মামলার আসামী আটক

পটুয়াখালীঃ র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদরা আলোচিত বাক প্রতিবন্দী নারী ধর্ষণসহ একাধিক মামলার আসামি জাকির হাওলাদারকে আটক করেছে। সোমবার রাত সাড়ে সাতটাট দিকে সদর উপজেলার মৌকরন থেকে আটক করা হয় বলে জানায় র‍্যাব।

র‌্যাব সুত্র জানায় গোপন তথ্যের ভিত্তিতে ২৩ জুন সোমবার রাত সাড়ে সাতটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাকির হাওলাদার (৪০)কে আটক করতে সক্ষম হয় তারা। জাকির একই এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব আরো জানায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধী নারী। তার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সেই সুযোগে আসামি মোঃ জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম। এ ঘটনার পর পরই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‍্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

এ সময় প্রধান আসামীর পিসিপিআর যাচাই করে দেখতে পান তার নামে পটুয়াখালী সদর ও দুমকী থানায় একাধিক মামলা রয়েছে।
আটকের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৪   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ