ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিলো শিশু শিক্ষার্থী

বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিলো শিশু শিক্ষার্থী


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিলো শিশু শিক্ষার্থী

ফরিদপুর: বিকেলে পরীক্ষার জন্য ক্লিপবোর্ড কিনে দিতে বাবার কাছে বায়না ধরেছিল ১২ বছর বয়সি মো. সামিউল ইসলাম। আর সন্ধ্যার মধ্যে ক্লিপবোর্ড কিনে দেওয়া প্রতিশ্রুতি দেন বাবা। তবে এতে রাজি হয়নি সামিউল। তাই বাবার ওপর ক্ষিপ্ত হয়ে সামিউল গলায় ফাঁস দিয়ে নিজেকেই শেষ করে দেয় তিনি।

মর্মান্তিক এই ঘটনাটি সোমবার (২৩) রাত ১০টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে ঘটে। নিহত সামিউল বড় খারদিয়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে। তিনি বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর বাবা মেহেদী হাসান বলেন, সোমবার বিকেলে খারদিয়া বাজারে এসে আমার ছেলে সামিউল চলমান পরীক্ষার জন্য একটি ক্লিপবোর্ড কিনে দিতে বলে। তবে আমি ক্লিপবোর্ডটি সন্ধ্যায় কিনে দিব বলে তাকে জানাই।

এতে সামিউল আমার ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ি চলে যায়। রাত ১০টার দিকে খবর পাই, সামিউল গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের ঝুলে পড়েছে। পরে আমরা সামিউল উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ক্লিপবোর্ড কিনে দিতে দেরি হওয়ায় বাবার ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থী সামিউল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানান। পরে আবেদনের প্রেক্ষিতে সামিউলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৩৪   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ