ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

কাউখালীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


কাউখালীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

পিরোজপুর: কাউখালীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বেলা সাড়ে এগারটায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী সজল মোল্লা।
২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর কাউখালীতে ২৩০ জন কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, ১২০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির (উফশী) বীজ ও সার, এবং ২৬০ জন কৃষকের মাঝে নারকেল চারা বিতরণ করা হয়।
এছাড়া ৮৫ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রাপ্ত প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশ অচিরেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার সোমা দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নজরুল ইসলাম,কৃষক দলের সভাপতি, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক কৃষান-কৃষানী।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪১:১৮   ১১৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ