ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চার বিতরণ করলেন ইউএনও

চরফ্যাসনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চার বিতরণ করলেন ইউএনও


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


চরফ্যাসনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চার বিতরণ করলেন ইউএনও

ভোলা: চরফ্যাসনে ” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই স্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবার উন্নয়ন সংস্থার বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি পরিবশে রক্ষায় ২০ জন সুবিধাভোগী নারীদের মধ্যে নারিকেল গাছের চারা বিতরন করেন।পরে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি সতর্ক করে বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ নানা জটিল ও মরণব্যাধির কারণ হচ্ছে। এসব ক্ষতির দিকগুলো ব্যাপকভাবে প্রচারে করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষিকর্মকর্ত পরিবার উন্নয়ন সংস্থার প্রকল্প সম্মন্বয়কারী সংকর চন্দ্র নাথ, আসলামপুর ইউনিয়নের পরিবেশ ক্লাবের সদস্য,মো. ইউনুস, চরফ্যাসন পৌরসভার সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পরিবেশকে সুন্দর ও টেকসই রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:৩৫   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ