ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালন

কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালন

নেত্রকোনা: ”প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার সকালে উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (PCC) সহযোগিতা র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

আলোচনা সভায় ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, মানবাধিকার কর্মী অঞ্জন সাংমা ও মোনালিশা হাজং প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার এবং গাছ লাগানোর ওপর জোর দেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৫৩   ১৫০ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ