ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের মামলার বাদী মো.আবদুর রশীদ হাওলাদার বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা মহিষকান্দি গ্রামের আবদুল মন্নান হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে আবদুর রশীদের। স্থানীয়ভাবে অনেকবার শালিস বৈঠক হয়েছে। কোন সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আবদুর রশীদ আদালতে একটি মামলা করেন। আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা আদেশ দেন। আবদুল মন্নান হাওলাদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত রোববার (২২ জুন) সকালে আমার ঘর ভাংচুর সেই জমিতে পাকা ভবনের কাজ শুরু করেন। প্রতিবাদ করলে আবদুর রশীদকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আবদুল মন্নান ও তার ছেলে জুলহাস।

আদালতের আদেশ অমান্য করে এখনও কাজ চলমান।

অভিযোগ অস্বীকরে আবদুল মন্নান বলেন, আমাদের জমিতে আমরা ভবন নির্মাণ করছি। এতে বাঁধা দিচ্ছে আবদুর রশীদ।থানার ওসি মংচেনলা জানান, আদালতে মামলা চলমান। নিষেধাজ্ঞার আদেশের কপি আমরা পাইনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:২৩   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ