ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে মহাসড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণে অনিয়ম, ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর

দেবিদ্বারে মহাসড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণে অনিয়ম, ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


দেবিদ্বারে মহাসড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণে অনিয়ম, ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর

চট্রগ্রাম: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সদরের অংশে যানজট নিরসনে চলমান ডিভাইডার স্থাপন ও সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়ম এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এসব অনিয়ম প্রত্যক্ষ করেন। তিনি জানান, ডিভাইডার নির্মাণে রড ও সিমেন্টের মান এবং পরিমাপে গুরুতর অনিয়ম রয়েছে। এছাড়া, সড়কের দুই পাশে তিন ফুট করে প্রশস্তকরণ কাজের দুই মাস না যেতেই বিভিন্ন স্থানে ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বার পৌর সদরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু কাজের গুণগত মান এতটাই নিম্নমানের যে, সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যেই তা নষ্ট হতে শুরু করেছে। এটি জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।’

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কাজের অনিয়ম সম্পর্কে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান ভূঁইয়া (সবুজ) বলেন, ‘আমি যেভাবে ওয়ার্ক অর্ডার পেয়েছি সেভাবে করেছি। এখন মনে হচ্ছে রাস্তার আরো ক্ষতি হয়েছে। এর পরও যেভাবে ভালো হবে ক্ষতিপূরণ দিয়ে হলেও কাজটা শেষ করব।’

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০৯:৫৯   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ