ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালী: কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানকে সামনে রেখে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দুইটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে কাউখালীতে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন করেন, কাউখালী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ। অত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান।

এ সময় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ইসরাত জাহান তিশা, ইলমি দাস।অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আহসান বিন শুকুর। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৪   ১৩০ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ