ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ছিনতাইকারীর আঘাতে সাংবাদিকের মৃত্যু, একজন গ্রেপ্তার

ছিনতাইকারীর আঘাতে সাংবাদিকের মৃত্যু, একজন গ্রেপ্তার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


ছিনতাইকারীর আঘাতে সাংবাদিকের মৃত্যু থানায় মামলা গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নে ছিনতাইকারির আঘাতে স্থানীয় এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের নাম শাহ আলম সে দৈনিক মাতৃজগত পত্রিকার নবীনগর প্রতিনিধি। গত বুধবার (২৫/০৬),সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সাংবাদিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্থানীয় টাইগার বাবুল ডাকাত (৪০) কে আটক করেছে পুলিশ। মৃতের ভাই আবু তাহের খন্দকার রাতেই টাইগার বাবুলকে প্রধান করে ২জন অজ্ঞাত সহ ৮ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে। নিহত সাংবাদিক তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী সৌদী প্রবাসি।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার দক্ষিন কাইতলা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা, স্থানীয় সাংবাদিক খন্দকার শাহ আলমের ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েরা গত বুধবার বিকেলে চট্টগ্রামে যাওয়ার উদ্যেশ্যে গ্রামের বাড়ি থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে একই গ্রামের কুখ্যাত ডাকাত, একাধিক মামলার আসামি টাইগার বাবুল ও তার লোকজন ওদের কাছ থেকে মোবাইল ও মালামাল ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে মালামাল উদ্ধারের জন্য সাংবাদিক শাহ আলম টাইগার বাবুলকে আটক করে এবং কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এসময় টাইগার বাবুললর উপর্যপুরি কিল ঘুষি লাথির আঘাতে সাংবাদিক শাহ আলম মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় । এসময় স্থানীয়রা টাইগার বাবুলকে আটক করে। সাংবাদিক শাহআলমকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে
টাইগার বাবুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় শিক্ষক আবু নাছিম সরকার ও কণ্ঠশিল্পী দৃষ্টিহীন রবিউল আলম জানান,’সাংবাদিক শাহ আলম ‘আলম মিডিয়া’ নামে একটি ফেসবুক টিভি চালাতেন। এই টিভিতে এলাকার নানান খবরাখবর সে তুলে ধরতো। তার বাবা সঙ্গীতের প্রখ্যাত ওস্তাদ আহমেদ খন্দকার ভারতেও বেশ জনপ্রিয় ছিলেন। সেই গুণী মানুষের ছেলেকে এভাবে প্রকাশ্যে মেরে ফেলা হল। আমরা এর কঠোর বিচার চাই।’

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন,’লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাত টাইগার বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে,সে গণধোলার কারণে সে মারাত্মকভাবে আহত,তাকে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে, একটু সুস্থ হলেই তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। মামলা হয়েছে,বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১২:৩৩   ২৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ