ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রাক উল্টে পুকুরে পড়ে নিহত ২,আহত ৫

ট্রাক উল্টে পুকুরে পড়ে নিহত ২,আহত ৫


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


ট্রাক উল্টে পুকুরে পড়ে নিহত ২,আহত ৫

বরিশাল: ঢাকা -বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল নামক এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন ।

নিহতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) শরিয়াতপুর জেলার পালং থানার চরদংশা গ্রামের তৈহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৪০) । আহতদের মধ্যে ৫ জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে বেদে সম্প্রদায়ের একটি বহরের ২৫-৩০ জন মানুষ ও মালামাল বোঝাই মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী চুয়াডাঙ্গা ড-১১-০০৬৪ ট্রাকটি পশ্চিম বামরাইল এলাকা অতিক্রম কালে বিপরিত মূখী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে মহা সড়কের পাশে পুকুরের মধ্যে পড়লে ঘটনা স্থলেই ২নারীর মর্মান্তিক মূত্যু ঘটে ।

এ সময় ওই বহরে থাকা আনিরুল (২) আনিসা (৫) নাসিমা (৮) শারমিন (৩০) রহিমা (৪৫) নামক ৫জন গুরুত্বও আহত হয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর থানার ওসি আব্দস সালাম ২ নারী নিহত সত্যতা স্বীকার করেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:১৩:১৯   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ