ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভাতিজার দায়ের কোপে কেটে গেল চাচার হাতে কব্জি

ভাতিজার দায়ের কোপে কেটে গেল চাচার হাতে কব্জি


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


ভাতিজার দায়ের কোপে কেটে গেল চাচার হাতে কব্জি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার দা’য়ের কোপে চাচার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬/০৬) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ রোমহর্ষক ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে (৪৮) স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই দুধন মিয়ার দীর্ঘদিন ধরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ (২২) হঠাৎ চাচার ওপর হামলা চালায়। ধারালো দা’য়ের কোপে রফিকুলের বাঁ হাতের কব্জি কেটে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, ঘটনাটি শুনেছি “এখনো এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৪:৫০   ৩৪৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ