ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ইসকন’র রথযাত্রা মহোৎসবে হাজার হাজার ভক্ত

পটুয়াখালীতে ইসকন’র রথযাত্রা মহোৎসবে হাজার হাজার ভক্ত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


পটুয়াখালীতে ইসকন’র রথযাত্রা মহোৎসবে হাজার হাজার ভক্ত

পটুয়াখালী: শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব -২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে ইসকন’র রথযাত্র অনুষ্ঠিত। আজ ১২ আষাঢ় শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় আন্তর্জাতিক কৃঞ্চভাবনামত সংঘ (ইসকন) আয়োজনে সরকারি জুবিলী স্কুল সড়কস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দিরে আলোচনা শেষে রথযাত্রা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহবায়ক স্নেহাংশু সরকার কুট্টি, আয়োজক ইসকন’র সভাপতি শ্রী দুর্লভ প্রেম দাস ব্রম্মচারী, সাধারন সম্পাদক শ্রী আহ্লাদ গোবিন্দ দাস ব্রম্মচারী, পুরোহিত শ্রী সমদর্শী গোপাল দাস ব্রম্মচারী, পুরোহিত শ্রী আচার্য নিতাই দাস ব্রম্মচারী, শ্রী রঙ্গনাথ গৌরাঙ্গ দাস ব্রম্মচারী, শ্রী অনন্ত বল্লভ দাস ব্রম্মচারী ও পুরোহিত শ্রী জগদীশ গৌর দাসসহ শত শত ভক্তবৃন্দ। রথযাত্রাটি মন্দির থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জুবিলী স্কুল শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

এর আগে সকাল ১০.৩০ মিনিট সময় মন্দিরে রথের অগ্নিহোত্র যজ্ঞ দুপুর পর্যন্ত চলেছে বলে ইসকন কমিটির সাধারন সম্পাদক শ্রী আহ্লাদ গোবিন্দ দাস ব্রম্মচারীসহ হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ।
এছাড়াও বিকাল ৫ টায় পুরান বাজার আখড়াবাড়ি মন্দির থেকে এক বিশাল রথযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয় রথযাত্রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:৪২   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ