ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা

লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা

ভোলা: লালমোহন উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা সভাপতি এএইচএম অলিউল্লাহ। এ সময় তিনি বলেন- এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয় বরং এটি একটি চেতনার প্রতীক। যার মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর বহন করেন।

কারণ ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবাই দেই না, আমরা কর্মসংস্থানও তৈরি করি। আমরা সমাজকেও এগিয়ে নেই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, উপদেষ্ঠা অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩২:৪৭   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ