ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ার অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম তালুকদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  শুক্রবার রাত ১২ টার পরে ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত রামিম গন্ডামারি গ্রামের রহমান তালুকদারের ছেলে।
লাপাড়া থানার এস আই শাহ আলম জানান, রামিম তালুকদার পেশায় জেলে। গতকাল রাত ১২টার পরে তিনি নদী থেকে মাছ শিকার করে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি সড়কের পাশে চার্জে দেয়া একটি অটোরিকশায় উঠে বসেন। অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফজরের নামাজের পর মৃতের মা খাদিজা বেগম ছেলেকে অটোরিকশার মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্বজন ও এলাকাবাসী এসে মরদেহ অটোরিকশা থেকে নামায়।
কলাপাড়া থানার এস আই বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:১৩   ২৫১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ