ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর বিএনপির হাল ধরে রাখার চেষ্টা করেছি: এম এ মান্নান

নবীনগর বিএনপির হাল ধরে রাখার চেষ্টা করেছি: এম এ মান্নান




নবীনগর বিএনপির হাল ধরে রাখার চেষ্টা করেছি: এম এ মান্নান

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে উঠোন বৈঠক করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। শনিবার (২৮/০৬) আলিয়াবাদ গ্রামের নিজ বাড়ির উঠোনে এই উঠোব বৈঠকটি অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলের ৫ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে এডভোকেট এম এ মান্নান সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর নবীনগরের বিএনপির হাল ধরে রাখতে রোদ বৃষ্টি উপেক্ষা করে, প্রশাসনের রক্ত চক্ষু কে ভয় না পেয়ে,আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি।আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে।

উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কে হেলাল, নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা, পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি আমির হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল আহমেদ, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আর মুজিব, বীরগাঁও ইউনিয়ন সভাপতি সেলিম খান, উত্তর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সবুজ,শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়োজিদ আহমেদ বাবু,তাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার আহমেদ মাসুদ,বিদ্যাকুট ইউনিয়ন সভাপতি আলী আহমদ।সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপি’র দুর্দিনে অ্যাডভোকেট আব্দুল মান্নানের ত্যাগের কথা তুলে ধরে বলেন, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালে শহীদ হওয়ার পর যখন সারাদেশে বিএনপির রাজনীতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় নবীনগরে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তৎকালীন রাজনৈতিক অস্থিরতার সময়ে এডভোকেট এম এ মান্নান ছিলেন সাহসী, প্রত্যয়ী এবং আদর্শনিষ্ঠ একজন রাজনীতিবিদ। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন।

দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব। বক্তারা আগামী সংসদ নির্বাচনে এডভোকেট আব্দুল মান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রয়োজন হলে নবীনগর উপজেলার প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করে এডভোকেট আব্দুল মান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে সুপারিশ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৬:২২   ৩৮৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ