ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল শোভাযাত্রা

কলাপাড়ায় ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল শোভাযাত্রা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


কলাপাড়ায় ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল শোভাযাত্রা

পটুয়াখলী: কলাপাড়ায় গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে ‘ টাকা দিন ঋণ মাফ করুন। ব্যবস্থা পরিবর্তন করুন’ - স্লোগানের মধ্য দিয়ে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা ১১ টায় দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়। পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ওয়াটার কিপার্স কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস শাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জলবায়ু অর্থায়ন, সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫৭:৫২   ২৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ