ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

ফরিদপুর: ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ও এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় মহাসড়কের পাশ দিয়ে দখলে থাকা ফুটপাতের দোকান, যাত্রীছাওনীর মধ্যে দখলে থাকা বিভিন্ন বাসকাউন্টার গুলো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার বেলা ১২ টার দিক থেকে প্রাই ২ ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন। এতে যুক্ত ছিলেন ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ, ভাঙ্গা পৌরসভা, সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ঈদের আগেই মহাসড়কের পাশ দিয়ে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করার জন্য সড়ক ও জনপদ এবং প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ও মাইকে প্রচারণা চালানো হয়। কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে অবাধে মহাসড়কের পাশে ফুটপাত ও যাত্রীদের জন্য যাত্রিছাউনী দখল করে বাস কাউন্টার দখল করেছিলেন স্থানীয় কতিপয় কুচক্রী মহল। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও অভিযানে থ্রী-হুইলার ও পরিবহন জব্দসহ ৫ টি মামলা করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভাঙ্গা) ভুমি মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ লোকাল থানা ও ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপদের কর্মী ও সাংবাদিক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৩৩   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ