ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মনপুরায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


মনপুরায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভোলা: মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী- এ কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়।

সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. শামীম আহমেদ। বিশেষ তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ।

অনুষ্ঠানে কৃষকদের মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কৃষকদের জীবনমান উন্নয়ন, ফসল উৎপাদনে সক্ষমতা ও আদর্শ কৃষক সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি ডাঃ কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইমলমী’র আমীর মাওলানা আমীমুল ইহসান জসীম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, উপজেলা ইসলামী আন্দোলন’র সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সহ ফিল্ড স্কুলের টিম লিডার ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০০   ৯০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ