ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে সাবমেরিন ক্যাবল কেটে ফেলার দায়ে আটক ২

রাঙ্গাবালীতে সাবমেরিন ক্যাবল কেটে ফেলার দায়ে আটক ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


রাঙ্গাবালীতে সাবমেরিন ক্যাবল কেটে ফেলার দায়ে আটক ২

পটুয়াখালী: সংঘবদ্ধ একটি চক্র চুরির উদ্দেশ্যে সাবমেরিন ক্যাবল কেটে ফেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে উপজেলা সদরসহ চারটি ইউনিয়নের অন্তত ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী দুইজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (২৯ জুন) রাতে এই ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গাবালী সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী কাওসার আহম্মেদ। এর আগে, শনিবার (২৮ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রকৌশলী কাওসার আহম্মেদ বলেন, ‘ভোলা থেকে মুজিবনগর উপকেন্দ্র দিয়ে বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবালী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ হতো। গহিনখালী সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর অংশে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কেটে ফেলা হয় সাবমেরিন ক্যাবলের দুইটি ফেইজ। তিনটি ফেইজ দিয়ে বিদ্যুৎ সরবরাহ হয়। অতিরিক্ত আরও একটি ফেইজ থাকে, যাতে কোনো ত্রুটি হলে বিদ্যুৎ চালু রাখা যায়। কিন্তু একটি সচল ফেইজ ও অতিরিক্ত ফেইজ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। এ কারণে বিদ্যুৎ চালু করা যাচ্ছে না।’ ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙ্গাবালী সদর, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়ন।বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষ।
জানা গেছে, গলাচিপার পানপট্টি এলাকা থেকে শনিবার বিকেল ৪টায় ট্রলারযোগে রওনা দেন চক্রের সদস্যরা। ট্রলারটি ছিল জসিম মৃধার মালিকানাধীন। রাত ৮টার দিকে তারা গহিনখালী এলাকায় পৌঁছে সাবমেরিন ক্যাবল কাটার কাজ শুরু করেন। ক্যাবেল কাটার সময় বিকট শব্দ শুনে চক্রের ছয় সদস্য পালিয়ে যায়৷ তবে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় দুইজন।
আটকরা হলেন, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গোবতের হাওলা গ্রামের বাদশা মৃধার ছেলে জসিম মৃধা (৩৫) এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম গ্রামের রাজা মৃধার ছেলে জুয়েল মৃধা (২৫)। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভোলা থেকে ছয় সদস্যের চক্রটি এসে তাদের ট্রলার ভাড়া করেন। সাবমেরিন ক্যাবল কেটে নিতে তারা প্রায় তিন লাখ টাকার সরঞ্জাম কিনেছিলেন। ছয়জন সদস্যের বাড়ি ভোলা জেলায় হলেও তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারৎ হোসেন জানান, আটক দুইজন এবং ঘটনায় জড়িত চক্রের মূল সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম বলেন, ‘আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির তথ্য এখনি জানানো সম্ভব নয়৷ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সোমবার রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য আমরা চেষ্টা করছি। সাবমেরিন ক্যাবেলের কাটা অংশ জোড়া দেওয়ার জন্য কীটসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কাল একটি টিম আসবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৫   ১৫৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ