ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় গণঅধিকার পরিষদের নেতার পরিবার ওপর হামলা

হাতিয়ায় গণঅধিকার পরিষদের নেতার পরিবার ওপর হামলা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


হাতিয়ায় গণঅধিকার পরিষদের নেতার পরিবার ওপর হামলা

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে প্রতিবেশিদের হামলায় কেন্দ্রীয় গণঅধিকার পরিষদ নেতার মায়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।এতে গণঅধিকার পরিষদ নেতার মা সহ আহত হয়েছেন অন্তত ৫ জন। গুরুতর হামলার শিকার পরিবারের গৃহিনীকে আহত অবস্থায় হাতিয়া হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হাতিয়া থানায় মামলা করায় উল্টো প্রাণনাশের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।
হামলায় আহত রোকছানা বেগম ভুক্তভোগী পরিবার সিরাজ উদ্দিনের স্ত্রী। তাদের ছেলে শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। তারা অভিযুক্ত নেছার উদ্দিন সাহাব উদ্দিন ছালা উদ্দিন ও মো. রাসেলদের প্রতিবেশী হয়ে একই বাড়ীতে বসবাস করে আসছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সিরাজ উদ্দিনের সাথে একই বাড়ীতে বসবাসকারী নেছার উদ্দিনদের সাথে দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে বিবাদ চলে আসছে। বিবদমান চলার পথে ২৩ জুন হঠাৎ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় পক্ষে ঝগড়া হয়। এ নিয়ে পরে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসদারের সামনে অভিযুক্ত নেছার উদ্দিন, সাহাব উদ্দিন, ছালা উদ্দিন ও মো. রাসেল উদ্দিন হঠাৎ সিরাজ উদ্দিনকে আক্রমণ করে।

এ সময় সিরাজের স্ত্রী রোকসানা বেগম স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে নেছার উদ্দিন ধারালো দা দিয়ে রোকসানার বাম চোখের উপরে আঘাত করে। গুরুতর আহত রোকসানাকে হাসপাতালে আনতে গেলে সেখানেও তারা বাঁধা দেয়। পরে রোকসানাকে জরুরীভাবে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে ৬ জনকে আসামী করে ২৫ জুন হাতিয়া থানায় একটি মামলা করেন। কিন্তু বৃহস্পতিবার ২৬ জুন আসামীরা পাল্টা একটি মামলা করলে পুলিশ দ্রুত সিরাজের মামলার স্বাক্ষী নবীর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। আসামী নেছার উদ্দিন সিরাজ উদ্দিনের ছেলে

ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহারাজ উদ্দিনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
হুমকি দেওয়ার বিষয়ে নেছার উদ্দিনের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বরং শাহারাজ বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, উভয়পক্ষের দুইটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:০৮   ৩৮৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ