ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর দীর্ঘ এক মাসেও খোঁজ নেয়নি পরিবার

মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর দীর্ঘ এক মাসেও খোঁজ নেয়নি পরিবার


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর দীর্ঘ এক মাসেও খোঁজ নেয়নি পরিবার

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে রাস্তার পাশে ফেলে যাওয়া অজ্ঞাতনামা(৭০) এক নারীর গত এক মাসেও পরিচয় সনাক্ত হয়নি। খোঁজ নেয়নি পরিবারের লোকজন।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে জয়মন্টপ ইউনিয়নের সুবার্তা ট্রাস্টের খানবানিয়ারা প্রবীন সেবা কেন্দ্রে রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে সোমবার(৩০ জুন) দুপুরে সিংগাইর প্রেসক্লাবকে বিষয়টি অবগত করা হয়।

ওই পত্র থেকে জানাযায়,গত ৩০ মে রাত পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় বৃষ্টির মধ্যে ফেলে যাওয়া কাঁদা- পানিতে পড়ে ছিল ওই নারী।  পরে পথচারীর সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে এ সংক্রান্তে থানায় একটি সাধারন ডায়েরি করা হয় যার নং-১৭১। উদ্ধারকৃত নারী কথা বলতে না পারায় দীর্ঘ এক মাসেও তার পরিচয় সনাক্ত হয়নি। কে বা কারা ওই নারীকে ফেলা রেখে যায় তাও জানা যায়নি।

সুবার্তা ট্রাস্টের সাধারন সম্পাদক শেলীনা আক্তার জানান, ধর্মীয়গ্রস্থ দিয়ে যাচাই ও আচরণ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হিন্দু ধর্মাবলম্বী। আমরা তাকে সাধ্যমত চিকিৎসা সেবা, ভরণপোষনসহ যাবতীয় দায়িত্ব পালন করে আসছি। তার পরিবারে কেউ আছে কিনা সেটা সনাক্ত হওয়া জরুরি বলেও জানান তিনি।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০২:৫৫   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ