ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

রাজারহাটে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


 

রাজারহাটে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

 

কুড়িগ্রাম: রাজারহাটে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন কুড়িগ্রামের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এরআগে গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট আবু মোত্তালেব  ওরফে মামুনের উপর দূর্বত্তরা হামলা চালিয়েছিল।

 

ফার্মাসিস্ট আবু মোত্তালেব ওরফে মামুন বলেন,শনিবার  স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চায়ের দোকানে জেলা সদরের কাঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র অটো চালক মাছুম ও টগরাইহাটের সাবু মিয়া আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এরই প্রতিবাদে আমার সহকর্মীরা মানব বন্ধন ও  প্রতিবাদ সমাবেশ করেছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মনীষা দাশ বলেন,আমাদের স্টাফ আবু মোত্তালেবের উপর হামলা হয়েছে। ওনার দুই নাক দিয়ে গলগল করে রক্ত পড়ে পুরো শার্ট ভিজে গিয়েছিল। আমরা এমন ঘটনার পূনরাবৃত্তি চাই না ।  জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশে ডাঃ বিউটি বেগম,ডাঃ মনীষা দাশ, ফার্মাস্টিস্ট বেলাল হোসেন সহ অনেকে বক্তব্য দেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,এঘটনায় অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

 

আফ/আর

 

বাংলাদেশ সময়: ২১:১১:২২   ২৫৬ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ