ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দলিল লিখে না দেয়ায় পিতা পুত্র কে কুপিয়েছে দুষ্কৃতিকারি

দলিল লিখে না দেয়ায় পিতা পুত্র কে কুপিয়েছে দুষ্কৃতিকারি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


দলিল লিখে না দেয়ায় পিতা পুত্র কে কুপিয়েছে দুষ্কৃতিকারি

পটুয়াখালী: বাউফলের বগা বন্দরে কবলাকৃত দলিল লিখে না দেয়ায় হামলা চালিয়ে পিতা কাজী সফিকুল ইসলাম(৫৮) এবং পুত্র জুয়েল কাজী (৩৫) কুপিয়ে পিটিয়ে আহত করে নগদ টাকা এবং ব্যহৃত মটর সাইকেল লুট করে নিয়ে প্রতিপক্ষ ইলিয়াস,রাশেলের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারি দল। গুরুতর জখম পিতা পুত্র কে স্থানীয় লোকজন উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। গতকাল সোমবার সকাল এগারোটার সময়ে বগা বন্দরে আশা ব্যাংকের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
আহত ও পুলিশ জানায়,বগা বন্দরে জুয়েল কাজীর বাড়ির মধ্যে রোকেয়া বেগম স্বামী জয়নাল চৌকিদার কৌখালি গ্রামের তার কাছ থেকে ২০২০ সালে ১০ শতাংশ জমি কবলা সুত্রে মালিক জুয়েল কাজী। এ দখলকৃত কবলা জমি একই এলাকার ইলিয়াস ও রাশেল তাদের নামে ফিরিয়ে দেয়ার জন্য একাধিকবার মারধর করে। গতকাল সোমবার সকালে আশা ব্যাংকের ঋনের টাকার কিস্তি দিতে গেলে স্থানীয় দুষ্কৃতিকারী ইলিয়াস ও রাশেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল গাড়ির গতিরোধ করে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁর ব্যবহৃত মটর সাইকেল ও কিস্তির ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। এ খবর শুনে বৃদ্ধ পিতা এগিয়ে এসে বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে ইলিয়াসের মুঠোফোনে কল করলে জানায়,আমার ফুফুর সম্পত্তি ফুসলিয়ে কবলা করেছে। এটা জিজ্ঞাসা করেছি। কোন মারধর করিনি। জমির দাতা রোকেয়া বেগম জানান,আমার সম্পত্তি দাম পেয়েছি যাকে খুশি তাকে দিব। তাতে ওদের কি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান বলেন,জখমী দুই ব্যক্তিকে নিয়ে থানায় আসছে। তাদের চিকিৎসা নিয়ে মামলা দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৪:২১   ২২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ