ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


 প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!

পাবনা: প্রেমিকার বিয়ের খবরে কিশোর প্রেমিক গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছে। সোমবার পাবনার চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর গোলাম রাব্বি (১৫)। ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে রাব্বির সঙ্গে তার প্রেমিকার পরিবারের এক আত্মীয়র কথা হয়। ওই আত্মীয় তখন রাব্বিকে জানান, তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এমন খবর শুনে সে নিজ ঘরের দরজা বন্ধ করে গলা ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

নিহত রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, ‘পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার ছোট ভাই রাব্বির গ্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়। কিন্তু পরে মেয়ের পরিবার কৌশলে ঢাকায় তাকে এক আত্মীয়র বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, ‘ঘটনাটি জানার পরই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪০   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ