ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

দুমকীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি


দুমিক ( পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


 দুমকীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

পটুয়াখালী: দুমকী প্রেসক্লাবের সদস্য দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে থানা থেকে পাঁচশগজ দক্ষিনে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়।
জানাগেছে , পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়।
সাংবাদিক আঃ মজিদ খান জানান, ডাকাতদল অস্ত্রেরমুখে তাঁদেরকে জিম্মিকরে একটি কক্ষে আটকে রাখে। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার তাঁর স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। ২৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ ফোন করলে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়। দুপুরে পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৬   ১৬৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ