ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারী: এক জমকালো আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১লা জুলাই) বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা বক্তৃতা দেন। এতে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. নাঈম শাহ।

সভায় নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ্ মিলনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান ও বর্তমান সাধারন সম্পাদক নূর আলম। এসময় অতিথিরা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সফল পথচলার প্রশংসা করেন এবং তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমটির প্রশংসা করেন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম বলেন,“প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই ভূমিকাটি যথাযথভাবে পালন করে চলেছে।”
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন,“ তথ্য প্রযুক্তির এই সময়ে মাল্টিমিডিয়া রিপোর্টিং সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। গণমাধ্যমের উচিত তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যাতে করে জনগণ প্রকৃত সংবাদ জানতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেষ্টাটাই করছে বলে আমি মনে করি।”

এসময় কালের কণ্ঠের প্রতিনিধি ভূবন রায় নিখিল, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সামিউল আলম সায়মন, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, শিক্ষা বার্তার প্রতিনিধি সুভাষ বিশ্বাস, রুপালী দেশ পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, আমার বার্তার প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৪১   ২৭৩ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ