ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় গাছে ঝুলছিল কিশোরীর লাশ, রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় গাছে ঝুলছিল কিশোরীর লাশ, রহস্যজনক মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


কলাপাড়ায় গাছে ঝুলছিল কিশোরীর লাশ, রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নে লামিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বুল গাছের ডাল থেকে নিজ ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লামিয়া বালিয়াতলী শিশু পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ছোট বালিয়াতলী গ্রামের বাহার শিকদারের মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে।।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, নিহত লামিয়ার পিতা বাহার শিকদার ঢাকায় কর্মরত। তাহার বাবার পাঠানো সংসার খরচের টাকা আনার জন্য মা হালিমা বেগম সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হন।

বাড়িতে ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন হালিমা বেগম। কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বুল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মা হালিমা বেগম। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৭:০৯   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ