ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ৬ হাজার উপকারভোগীর মাঝে বিভিন্ন উপকরন বিতরণ

কলাপাড়ায় ৬ হাজার উপকারভোগীর মাঝে বিভিন্ন উপকরন বিতরণ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫


কলাপাড়ায় ৬ হাজার উপকারভোগীর মাঝে বিভিন্ন উপকরন বিতরণ

পটুয়াখালী: কলাপাড়ায় ৬ হাজার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনার এ বীজ-সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টুসহ উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ক্ষুদ্র, প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি উফশী আমন ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। হাইব্রীড মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জনকে জনপ্রতি ১০ গ্রাম করে মরিচ বীজ দেয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন উফশি জাতের শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জনকে ৫ প্রকারের বীজ দেয়া হয়। একই সাথে জনপ্রতি ৫টি করে ৩০০ জন প্রান্তিক কৃষককে নারিকেল চারা, ১৪০ জনকে লেবু চারা ও ৮০ জনকে আম চারা দেয়া হয়।

সূত্রটি আরও জানায়, ৫০০ প্রতিষ্ঠানকে তাদের উপযোগীতা অনুযায়ী নারিকেল চারা এবং ২২৫ প্রতিষ্ঠানকে তাল চারা দেয়া হয়। এছাড়া ১৪০০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন, কৃষি বিভাগের এবছরের প্রনোদনা কর্মসূচীকে ঐতিহাসিক কৃষি প্রনোদনা কর্মসূচী হিসেবে অভিহিত করা যায়। কেননা এক সাথে বিনামূল্যে এভাবে আর কৃষি প্রনোদনার বীজ, সার, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়নি।

আরাফাত হোসেন আরও বলেন, কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা অর্জনে বর্তমান সরকারের নির্দেশে আমরা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শুধু অফিসে বসেই নয় সার্বক্ষনিক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছি।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২১:৩৬   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ