ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদক সেবীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত,আহত ১

মাদক সেবীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত,আহত ১


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


মাদক সেবীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত,আহত ১

পটুয়াখালী: বাউফলে মাদক সেবনে বাধা দেয়ায় ফাহিম হোসেন (১৮)নামের এক পরিক্ষার্থীকে এক দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। এখবর পেয়ে নিহত ফাহিমের বাবা জাকির হোসেন বয়াতি দৌড়ে গিয়ে নিভৃত করার চেষ্টা করলে তাকে ১০ -১২টি ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতিকারি পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত্যু বলে ঘোষনা করেন।পরে জাকির কে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে ধলুফকিরের হাটের পুর্বপাশে আঞ্চলিক মহাসড়কে চিংগরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম বাউফলের নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে। সে ২০২৫ সালে নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থী। ফাহিমের মৃত্যুতে ভাংরা গ্রামে চলছে শোকের মাতম!।
স্থানীয় গ্রাম পুলিশ ও নিহতর পরিবার সুত্র জানায়,পটুয়াখালীর বাউফল,দশমিনা,গলাচিপা এবং সদর পটুয়াখালীর এ চারটি থানার শেষ মিলন কেন্দ্র। এটাকে প্রশাসনের ভাষায় ক্রাইমজোন বলে। এ স্থানে বাউফলের নওমালার ভাংরা গ্রাম,ও আতোষখালীর গোলাবাড়ি,গলাচিপা উপজেলার ছোনখোলা ফকিরের হাট,এবং দশমিনার বেতাগী চিংগড়িয়া গ্রাম অবস্থিত। স্থানীয়দের অভিযোগ এ চারথানার শেষ সিমান্তে মাদকের হাট বসে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় দুষ্কৃতিকারিদের বিচারণক্ষেত্র হিসাবে চিহ্নিত। গতকাল মঙ্গলবার বিকালে বাউফলের ভাংরা গ্রামের জাকির হোসেন বয়াতির ছেলে ফাহিম ধলুফকিরের বাজারে ঘরের জন্য মোদিমনোহরি মাল আনতে যায়।

এ সময় স্থানীয় মাদক কারবারি আব্দুর রশিদ মীরের পুত্র শাকিল মীরের সাথে দেখা হয়। শাকিল ও ফাহিমের বাবার সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু ঘটনার কয়েকদিন আগে ফাহিম শাকিল মাদকের বড় সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয়লোকদের জানায়। এটাই কাল হয়ে দাড়ায় কলেজ ছাত্র ফাহিমের। শাকিল মীর ফাহিমকে বন্ধুর আচারণে ভাংরা ফকিরের হাট সেতুতে আসতে দেখে বন্ধুর ও প্রতিবেশি আচারণে মুগ্ধ করে সেতুর পুর্বপাশে চিংগড়িয়া নামক স্থানে নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুষ্কৃতিকারি শাকিল তাকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে সে মাটিতে লুটে পরে।

এ ঘটনা জানতে পেরে জাকির বয়াতি দৌড়ে এলে ফাহিমকে রক্ষা করতে গেলে তাকেও উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিম ও তাঁর বাবা জাকিরকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক ফাহিমকে মৃত্যু বলে ঘোষনা করে এবং বাবা জাকিরকে বরিশাল মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
নিহত ফাহিমের চাচা মস্তফা বয়াতি বলেন,ফাহিম বংশের বড় ছেলে আমরা দু ভাই,ছেলের মানুষ করতে যখন যেই কাজ পাই করি। কিন্তু শাকিল ঢাকায় থাকে, দেশে আসে মাঝে মধ্যে সে কয়েকবার ফাহিমকে শাসাইছে। আজ আমার বাবাকে হত্যা করেছে খুনি,ওর বিচার চাই।এ কথা বলে কেঁদে দেন।
স্থানীয়দের ভাষ্য ধলুফকিরের হাট,বেতাগী,গোলাবড়ি বাজারে দিন রাত অপরিচিত হোন্ডা,ও গাড়তে আসা মানুষের ভিড় পরে। এ জায়গাটি ৯০ দশকে সর্বহারা,ডাকাতদের নিরাপদ রুট ছিল। আর এখন মাদকের। এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান বলেন,নিহত ফাহিমের বাড়ি বাউফলে কিন্তু ঘটনাস্থল দশমিনার চিংগড়িয়া। তার পরেও ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকের চেষ্টা করেছি।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন,ঘটনার সাথে সন্দেহ ভাজন আততায়ি শাকিলের চাচা শানুমীরকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দুর,তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলে হত্যা মামলা দায়ের করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৪০   ১৩৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ