ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) উপজেলার লেংগুড়া ও রংছাতি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে। নিহত শিশুর নাম তিন বছর বয়সী মো. মুমিন । সে ওই গ্রামের ওমর ফারুক ও জোৎস্না বেগম দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মুমিন বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন মানিকপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক।

অপরদিকে, রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে ১৫ মাস বয়সী মুবাশ্বির নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত মুবাশ্বির ওই গ্রামের জাহাঙ্গীর আলম ও সাবিকুন নাহার দম্পতির কনিষ্ঠ সন্তান।

জানা যায়, শিশুটি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে পারত। বুধবার বিকাল ৫ টা থেকে ৬ টার মধ্যে বাড়ির পূর্ব পাশে নিজ পুকুরে সে পড়ে যায়। ঘটনার সময় মুবাশ্বিরের মা সাবিকুন নাহার আছরের নামাজ আদায় করছিলেন। এর ফাঁকে শিশুটি সবার অজান্তে বাইরে চলে যায়। তার মামাতো ভাই শামীম তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।

পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩০:০৪   ২৪১ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ