ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা

ভোলা: লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি এম এ হাসান।

আলোচনায় বক্তারা বলেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ, সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে যুব সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন। যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে চাই ক্রীড়া, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে। আজকের তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জননেতা মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া অর্থ সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যান সভাপতি মাওলানা কামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিওিকে জাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তামিমকে সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫৫   ৩৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ