ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ঘোষনা করা হবে:নাহিদ ইসলাম

বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ঘোষনা করা হবে:নাহিদ ইসলাম


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ঘোষনা করা হবে:নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও: গত বছর ৩ আগষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মুক্তির ঘোষনা দিয়েছিলাম। এবার ৩ আগষ্ট ঢাকা শহীদ মিনারে ইস্তেহার এবং ঘোষনাপত্র দেবো। আমরা সেই ইস্তেহার দিব, যে ইস্তেহারে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ থাকবে, মুক্তির রুপ রেখা থাকবে বলে মন্তব্য করে ওই দিন সকলকে শহীদ মিনারে উপস্থিত থাকার আহবান জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) বিকেল সোয়া ৩ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের ৫৪ বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন, ১৬ বছরে বহু রাজনীতি দেখেছেন, কিন্তু আপনাদের মুক্তি দিয়েছিল এই ছাত্র-তরুণরা। এই ছাত্র-তরুণদের উপর ভরসা রাখুন। স্বৈরাচারের ও ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো, সেটা আমরা পরিবর্তন করবো, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। এটা আপনাদের কাছে আমাদের অঙ্গিকার।
নাহিদ বলেন, নতুন দেশ গড়ার লক্ষে আমরা গত বছর জুলাই গণ অভ্যুথান করেছিলাম। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল। সেই অভ্যুথানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
তিনি জুলাই পদযাত্রার ছাত্র জনতাকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, যতবার ছাত্রজনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ। যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না।
তিনি আরও বলেন, এনসিপির উপর ভরসা রাখুন, আমরা স্বৈচারাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। যেখানে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৬   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ