ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: আড়াইহাজার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা। শুক্রবার সকালে ছেলে ইয়াসিন মিয়া তার বাবা তার বাবা মাহবুব মিয়াকে (৪২) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে ইয়াসিন এলাকা ছেড়ে পালিয়ে যায়। নিহত বারেক ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহবুব মিয়া এলাকায় কৃষি কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করতেন। ছেলে বাবার কাজে সহযোগিতা না করে তার বখাটে বন্ধুদের নিয়ে দিন পার করতো। বন্ধুদের সাখে ঘুড়ে বেড়ানোর জন্য ছেলে ইয়াসিন তার বাবার কাছ থেকে একটি মোটর সাইকেল কেনার আবদার করে ফেলে। কৃষক বাবার পক্ষে মোটর সাইকেল কেনার টাকা জোগার করা সম্ভব না। এর পরও ইয়াসিন মোটর সাইকেল কেনার টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো।

শুক্রবার সকালেও ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা ফের দাবি করলে বাবা মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে বাবা ছেলের মধ্যে বাকবিত-া ঘটে। এ পর্যায়ে ইয়াছিন উত্তেজিত হয়ে ঘর থেকে হাতুড়ি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে বাবা মাহবুব রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। ইয়ানিন দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিসনীর একটি দল ঘটনাস্থলে পৌছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, প্র্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় এ হত্যাকা- ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। ভিকটিমের পরিবার দাফন কাফন নিয়ে ব্যস্থ থাকায় মামলা এখন হয়নি। জানাযা শেষে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:২৫   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ