ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলেজ শিক্ষার্থী ফাহিম হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

কলেজ শিক্ষার্থী ফাহিম হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


কলেজ শিক্ষার্থী ফাহিম হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

পটুয়াখালী: বাউফলের আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের মানবিক বিভাগের পরিক্ষার্থী ফাহিম হোসেনকে ডেকে নিয়ে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানব বন্ধন করেছে সহপাঠি ও কলেজের শিক্ষার্থীরা  শনিবার সকালে এ বিক্ষোভ,সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত ফাহিমের ছোট ভাই,আবু নাঈম,সহপাঠি রেকসোনা বেগমের নেতৃত্বে আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের পাঁচশতাধিক শিক্ষার্থী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি সড়ক ও নগরের বাজার প্রদক্ষিণ শেষ করলেমাঠে সমাবেশ ও মানব বন্ধন করেন।

এসময় বক্তারা বলেন,ফাহিম মানবিক বিভাগের মেধাবী ও ভালো বন্ধু ছিল আমাদের। তাকপ তুচ্ছ ঘটনায় ডেকে নিয়ে দশমিনার চিংগড়িয়া এলাকায় ঘাতক ও মাদক ব্যবসায়ি ছুরিকাঘাতে হত্যা করে। পরে তাঁর বাবাকেও নৃশংসভাবে ছুরিকাঘাত করে আহত করে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসামী শাকিল ঢাকার যাত্রাবাড়ি একটি দুষ্ট চক্রের সাথে জড়িত।এ ঘটনায় মামলার তিন দিন অতিবাহিত হলেও ঘটনার খলনায়ক ঘাতক শাকিল মীরকে প্রশাসন আটক করতে পারেনি।এ ঘটনায় জড়িতদের আটক করে দ্রুত বিচারের দাবী জানান। এতে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ আলামিন,ইব্রাহিম,মৃধা,আজিজ হোসেন,আবুল গাজী।
উল্লখ্য গত ২ জুলাই বিকালে মাদক কারবারে বাঁধা দেয়ায় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফাহিম(১৮)নামের এক এইচ,এস,সি পরিক্ষার্থী নিহত হয়।এ ঘটনায় ফাহিমের মা রেখসোনা বেগম বাদি হয়ে গত ৩।হত্যার খল নায়ক শাকিল মীর(২৫)সহতিন জন এবং অজ্ঞাত আরো তিনজনক আসামী করে হত্যা মামলা দায়ের করেছ।

দশমিনা থানা পুলিশ শাকিলের চাচা অটো চুরির সিন্ডিকেটের অন্যতম সদস্য সানু মীরকে গ্রেফতার করে কোর্টে শোপর্দ করেছে। কিন্তু ঘটনার প্রধান আসামী শাকিল মীর পলাতক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:১১   ৩৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ