ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

মধ্যনগরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


মধ্যনগরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মধ্যনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুফ আলী ও এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মালা আক্তার, স্বামী আয়নাল হক, সাং- চান্দালিপাড়া ও মোঃ টিটু, পিতা- মোঃ আব্দুল গণি @ মোঃ কাছা মিয়া, সাং- টেপিরকোনা, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ।

তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সিআর মামলাসহ (মোকাদ্দমা নং-২৬১/২০১৯, দায়রা-৩২৬১/২৩ এবং শ্রীপুর-১৪(৬)/২৩) বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান বলেন, গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৩   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ